কাছাড়ে বহাল থাকছে পূর্ববর্তী নিয়ম, ৭ টি জেলা সম্পূর্ণ কণ্টেইনমেন্ট জোন।
KRC Times Desk
এক সপ্তাহের জন্য রাজ্যে নতুন কভিড নিয়ম বলবৎ হতে যাচ্ছে। মঙ্গলবার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কথা ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত।রাজ্যের বর্তমান সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বন্ধ থাকছে আন্তঃজেলা যাতায়াত সহ স্কুল কলেজ। বিশেষভাবে সক্ষম ব্যক্তি , গর্ভবতী মহিলা ও ৫ বছরের কম বয়সের সন্তান থাকা মহিলাদের জন্য “ওয়ার্ক ফ্রম হোম” এর নির্দেশ। যেকোনো ধরণের জন-সমাগমে নিষেধাজ্ঞা বহাল থাকবে। বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ১০ জন উপস্থিত থাকা যাবে।
এছাড়াও যেকোনো স্থানে সংক্রমণের হার বৃদ্ধি পেতে দেখা গেলে ওইসব অঞ্চলকে সাথে সাথে “মিনি কণ্টেইনমেন্ট জোন” চিহ্নিত করে ১০০% টেস্টিং এবং ভ্যাক্সিনে জোর দেওয়ার নির্দেশ জেলাশাসকদের। কন্টেইনমেণ্ট জোনে থাকা প্রত্যেক পরিবারকে তৎক্ষনাৎ ২০০০ টাকার আর্থিক সাহায্যের ঘোষনা।
সম্পূর্ণ কণ্টেইনমেণ্ট জোন ঘোষিত ৭ জেলাঃ-
গোয়ালপাড়া
গোলাঘাট
যোরাবাট
লক্ষীমপুর
শোণিতপুর
বিশ্বনাথ
মরিগাঁও
দুপুর ২টা থেকে পরদিন সকাল ৫টা পর্য্যন্ত কার্ফু থাকা ১৬ জেলাঃ-
কাছাড়
করিমগঞ্জ
কার্বি আংলং
শিবসাগর
ডিব্রুগড়
কোকরাঝাড়
বরপেটা
তিনসুকিয়া
নলবারী
বাক্সা
বজালী
কামরূপ
দরং
নগাঁও
হোজাই
ধেমাজী
৫টা থেকে ৫টা কার্ফুতে থাকা ১১ জেলাঃ-
হাইলাকান্দি
ধুবড়ী
কামরূপ (মেট্রো)
মাজুলী
দক্ষিণ শালমারা
বঙ্গাইগাঁও
চিরাং
ওদালগুড়ি
পশ্চিম কার্বি আংলং
ডিমা হাসাও
চরাইদেঁও


