১৯৬৬ সালের পর এই এবার ইউরো ফাইনাল খেলবে ইংল্যাণ্ড
KRC Times Desk
৫৫ বছরের খরা কাটিয়ে শেষমেষ ইউরো ফাইনালে ইংল্যান্ড। সেই ১৯৬৬ সালে শেষবার। সেমিফাইনালে নির্ধারিত সময়ের পরের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ২-১ গোলে ড্যানিশ ব্রিগেডকে পরাস্ত করেন হ্যারিকেনের দল। নির্ধারিত ৯০ মিনিট অবধি ম্যাচের ফলাফল ছিল ১-১।
এদিন ম্যাচের শুরুতে প্রথমে ডেনমার্কের হয়ে প্রথম গোলটি করেন ড্যামসগার্ড। এরপরে একটি আত্মঘাতী গোল করেন ডেনমার্কের জায়ের। ৯০ মিনিটের পরে এক্সট্রা টাইমে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে ইউরো ফাইনালে নিয়ে যান হ্যারিকেন।


