ইতালির সমর্থকদের ওপর হামলা, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
KRC Times Desk
ইউরোকাপ ফাইন্যাল শেষে লজ্জাজনক ঘটনার সাক্ষী হতে হলো বিশ্বময় ফুটবল প্রেমীদেরকে। ইতালির সমর্থকদের ওপর হামলা চালালো ইংল্যান্ড সমর্থকরা। রবিবার মধ্য রাতে গ্যালারিপূর্ণ দর্শক নিয়ে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ইতালি। ৫৩ বছর পর টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে দেয় ইতালি। ইউরো চ্যাম্পিয়ন হয় ইতালি।
খেলা শেষে মাঠ থেকে বেরনোর সময় ও বাইরে ফ্যান জোনে হামলা চালায় ইংল্যান্ড সমর্থকরা। যারা টিকিট পাননি তাদের জন্য বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থাই করে রেখেছিল প্রশাসন। স্টেডিয়ামের পাশেই লেস্টার স্কোয়ারে বানানো হয়েছিল ফ্যানজোন। ফাইনাল হারের ব্যাথা মেনে নিতে না পেরে সেখানেই ইতালির সমর্থকদের উপর হামলা চালায় ইংল্যান্ডের সমর্থকরা। ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সেমিফাইনালেও ডেনমার্কের বিরুদ্ধেও হামলা চালিয়েছিল ইংল্যান্ডের সমর্থকরা। এদিনের হামলায় ধ্বংস স্তূপে পরিণত হয়েছে ফ্যানজোন।


