এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – সম্প্রতি জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংস শিশু হত্যার পর জমি মাফিয়াদের বিরুদ্ধে একজোট হলেন বৃহত্তর রংপুর এলাকার একাধিক ভুক্তভোগী জনগণ।এদিন এক সাংবাদিক সন্মেলন ডেকে ঘটনার পুণরাবৃত্তি রোধে সক্রিয় ভূ মাফিয়া সিন্ডিকেটের বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি তুলেন তারা। রংপুর এলাকার একাধিক জমির ভুয়ো মালিক বলে দাবি করে মাফিয়ারা।এর পেছনে রয়েছে সেটেলমেণ্টের পাঠোয়ারি কানুনগোর যোগসাজেশ বলে অভিযোগ করেন খালেক চৌধুরী,শহরূপ হুসেন বড়লস্কর, বদরুল হুসেন সহ অন্যরা। রংপুর জুড়ে সক্রিয় ভূ মাফিয়ার সর্দার লাকি বলে জানান তারা।তার বিরুদ্ধে আদালতে বেশকটি জমি সংক্রান্ত মামলা রয়েছে বলেও জানান অভিযোগকারীরা।
সংবাদ 2 – মাধ্যমিকের বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বুধবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের কার্যালয়ের সামনে অসমের শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করলেন এনএসইউআই’র কর্মীরা। প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই, প্রশ্নপত্র ফাঁস করে ছাত্রছাত্রীদের জীবন ধ্বংস করা চলবে না, স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা আয়োজন করতে হবে ইত্যাদি দাবিতে দীর্ঘক্ষণ স্লোগানে দিতে থাকেন এনএসইউআই’র কর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3 – গত ৩০ বছরে ইপিএফ কোপার্স ৫৫০০ গুণ বৃদ্ধি পেলেও ইপিএস পেনশনারদের প্রতি সরকারের কোন সহানুভূতি নেই। বিষয়টি নিয়ে ২০১৬ সাল থেকে সংস্থা সমগ্র ভারত ব্যাপী আন্দোলন করে আসছে।যারা জীবনের মহামূল্যবান সময় দেশের জন্য দিয়েছেন এবং ভবিষ্যতে ভালো করে বাঁচার আশায় সরকারের ঘরে টাকা গচ্ছিত রেখেছিলেন তাঁরাই আজ সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত।এরই পরিপ্রেক্ষিতে সংস্থার কর্মকর্তারা বুধবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সংলগ্ন এলাকায় নিজের অধিকার আদায়ের জন্য বিক্ষোভ ও ধর্ণা কার্যসুচি পালন করেন।
ইপিএস-৯৫ পেনশনারদের ডিএ সহ মাসিক পেনশন ৭,৫০০ টাকা প্রদান করা,চিফ প্রোভিডেট ফাণ্ড কমিশনার দ্বারা জারি করা প্রবঞ্চনা মূলক আদেশ প্রত্যাহার করা, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা,সহ অন্য বিভিন্ন দাবি নিয়ে এদিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা। বিক্ষোভ কর্মসূচিতে সংস্থার সহ সভাপতি বিমল চন্দ্র মজুমদার,এফসিআই শিলচর ইউনিটের শিবানন্দ দত্ত ও সংগঠনের রাষ্ট্রিয় সম্পাদক পীযূষ কান্তি চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ 4-আট বছরের শিশু অয়ন মঞ্জুর বড়ভূঁইয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে মাঠে নেমেছে বিভিন্ন দল সংগঠন l ইতিমধ্যে ঘটনার মূল অভিযুক্ত অপু মজুমদারকে গ্রেফতার করলেও ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে তদন্তক্রমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে বুধবার জেলা শাসক ও পুলিশ অধীক্ষকে স্মারকলিপি প্রদান করেন ডিজেআর ফর লাইফ সামাজিক সংস্থার কর্মকর্তারাl


