আগামীতে কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটি ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যৌথভাবে একটি রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : কাছাড় ক্যান্সার হাসপাতালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কয়েকটি সিলিং ফ্যান ও একটি গোডরেজ আলমারি সহ রোগীদের কিছু খাদ্য দ্রব্য বিতরন করা হয়েছে।আজকে এই বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় ক্যান্সার হাসপাতালে পক্ষ থেকে ডাঃ ইকবাল বাহার ,ডাঃ কে.পি চক্রবর্তী ও উক্ত হাসপাতাল সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য তথা সমাজসেবী কল্যান চক্রবর্তী এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে জি.এম. বিক্রমজিৎ সোম ও সার্কেল ম্যানেজার সুদীপ দাস সহ আরো অন্যান্যরা।বক্তব্যে ডাঃ ইকবাল বাহার ও কল্যান চক্রবর্তী উভয়েই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কর্তৃপক্ষকে এই প্রচেষ্ঠার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতে কাছাড় ক্যান্সার হাসপাতাল সোসাইটি ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যৌথভাবে একটি রক্তদান শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান।


