শহরের নালাগুলোতেও বৃষ্টির জল ভরে যাওয়ায় অনেকের ঘরবাড়ি থেকে ধরে রাস্তাঘাট জলের নীচে তলিয়ে গেছে
অজিত দাস
শিলচর : বিগত কিছুদিনের অবিরাম বর্ষুণে জলমগ্ন হয়ে উঠেছে শিলচর শহর সহ আশেপাশের বিভিন্ন এলাকা। বৃষ্টির জমাজলে শিলচরের মন্দির দিঘীর পার,শিলংপট্টি পাঞ্চায়েত রোড, বিবেকানন্দ রোড,ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে উঠায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের নালাগুলোতেও বৃষ্টির জল ভরে যাওয়ায় অনেকের ঘরবাড়ি থেকে ধরে রাস্তাঘাট জলের নীচে তলিয়ে গেছে।জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে।
উন্নয়নের নামে শিলচরের বিভিন্ন স্থানে সংস্কার কাজ শুরু হলেও জল নিষ্কাশন ব্যবস্থা যেন মুখ থুবড়ে পড়েছে।এমনকি শহরের বিভিন্ন স্থানে জমা জলের দরুন তীব্র যানজট সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের জনগণ।বর্তমান পরিস্থিতি নিয়ে সমস্যায় নাজেহাল মানুষ শহরের জল নিষ্কাশন ও চলমান কাজের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন।
Promotional | Subscribe KRC TIMES e-copy



