ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে পশ্চিম শিলচর সহ বড়খলার বন্যা পরিস্থিতি

< 1 - মিনিট |

বন্যাক্রান্তদের উদ্ধার সহ পর্যাপ্ত ত্রাণ বন্টনের দাবি জানান অভিজিত

অজিত দাস

শিলচর : ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে পশ্চিম শিলচর সহ বড়খলার বন্যা পরিস্থিতি ৷বরাক ও হারাং নদীর জলস্তর অস্বাভিক বাবে বৃদ্ধির ফলে স্থানে স্থানে বিধ্বস্থ হয়েছে পড়েছে জনজীবন ৷বড়খল ও পশ্চিম শিলচর এলাকার অসংখ্য গ্রাম ইতিমধ্যে বন্যার জলে প্লাবিত করেছে ৷মানুষে বাড়ি- ঘর সহ দোকানপাট,বাজারহাট ইতিমধ্যে জলের তলায় ৷

ফলে হাহাকার পরিবেশেশের সৃষ্টি হয়েছে বন্যাক্রান্তদের মধ্যে ৷রবিবার বন্যা কবলিত পশ্চিম শিলচর এলাকা পরিদর্শন করেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিত পাল ৷নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য নুর ইসলামকে সঙ্গে এদিন পশ্চিম শিলচর এলাকর বন্যা কবলিত অঞ্চলে গিয়ে পরিস্থিতির খবর নেন অভিজিত ৷বন্যাক্রান্তদের উদ্ধার সহ পর্যাপ্ত ত্রাণ বন্টনের দাবি জানান অভিজিত ৷

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news