তারা দাবি জানিয়েছে যে সমস্ত সরকারী বিজ্ঞপ্তি বাংলা ভাষায় প্রকাশ করা হোক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : আজ জয় রাধে সেবা সমিতি-র পক্ষ থেকে কাছাড় জেলার জেলা শাসকের (DC) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে তারা দাবি জানিয়েছে যে সমস্ত সরকারী বিজ্ঞপ্তি বাংলা ভাষায় প্রকাশ করা হোক।
তারা বলেন ,বাংলা কেবল একটি ভাষা নয়, এটি বরাক উপত্যকার মানুষের আত্মপরিচয় ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সরকারী তথ্য ও নির্দেশিকা সকলের বোধগম্য করতে বাংলা ভাষায় প্রকাশ অপরিহার্য — এটি স্বচ্ছতা, সমন্বয় ও ভাষাগত অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Promotional | Subscribe KRC TIMES e-copy



