কাছাড় জেলার বড়খলা বিধানসভার তাপাং এলাকায় রিলিফের জন্য হাহাকার

< 1 - মিনিট |

এখনো পৌঁছেনি জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন খাদ্য সামগ্রী

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : লাগাতার ধারা বর্ষণে বন্যার দখলে কাছার জেলার বেশ কয়টি অংস । আর সেই বন্যাকে কেন্দ্র করে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কাছাড় জেলায় এসে বিভিন্ন বিভাগের সাথে বৈঠক করে জনগণের যাতে কোন অসুবিধা না হয় সে ব্যাপারে সজাগ থাকার নির্দেশও দিয়েছেন।

দলের বিধায়ক প্রাক্তন বিধায়ক সহ যারাই কর্মকর্তা রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বাড়িতে না বসে জনগণের পাশে দাঁড়াবার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ কে মাথায় রেখে জনগণের কাছে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়ার জন্য মাঠে নেমেছেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ।

সেইসব এলাকায় এখন পর্যন্ত পৌঁছে নি কোন ত্রাণ, পৌঁছে নি চিকিৎসা সেবা, পৌঁছে নি এখনো এনডিআরএফ বা এস ডিআরএফ। যেদিকে তাকানো যায় শুধু জল আর জল। এমতাবস্তায় একজনকে কাছে পেয়ে এলাকাবাসী যেন হাতে চাঁদের নাগাল পেয়েছেন। নিজেদের সুখ দুঃখ সব বলে একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য আর্জি জানাচ্ছেন এলাকাবাসী।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news