সভাপতি বা সভানেত্রী চয়ন করা হবে আগামী ২১ জুন থেকে ৩০ জুনের মধ্যে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
বাশকান্দি : বাশকান্দি উন্নয়ন খন্ডের অধিন ১২১ নং নিয়াইর গ্ৰাম বাগপুর জিপির সভানেত্রী চয়ন করতে জিপি সদস্যা আফিয়া বেগম লস্করকে সমর্থন জানালেন পাঁচজন সদস্য। এবার প্রথমবারের মতো নির্বাচিত গ্রুপ সদস্যরা জিপি সভাপতি কিংবা সভানেত্রী চয়ন করবেন। সভাপতি বা সভানেত্রী চয়ন করা হবে আগামী ২১ জুন থেকে ৩০ জুনের মধ্যে। কিন্তু ভোট গণনার পর থেকে জিপি সদস্য-সদস্যাদের সমর্থন আদায় করতে মাথার ঘাম পায়ে ফেলছেন জিপি সভাপতি-সভানেত্রী প্রার্থীরা।
এ দিকে ১২১ নিয়াইর গ্ৰাম বাগপুর জিপির সভানেত্রী পদের দৌড়ে অনেকটাই অগ্রগতি লাভ করেছেন প্রাক্তন এপি সদস্য সুজাউল ইসলাম লস্করের ভ্রাতৃ বধু আফিয়া বেগম লস্কর । সোমবার আফিয়া বেগমের বাড়িতে গিয়ে তাকে সমর্থন জানিয়েছেন অন্য পাঁচজন জিপি সদস্য-সদস্যারা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রুপ সদস্যরা জানান আজ এক সভার মাধ্যমে জিপির সভানেত্রী এবং সহ সভানেত্রী মনোনীত করা হয়েছে । এবং তাদের নেতৃত্বে জিপির উন্নয়ন হবে। আগামীতে আরোও বাকি চার গ্রুপ সদস্যরাও তাদের সমর্থন করবেন বলে আশা প্রকাশ করেন তারা । জিপি সভানেত্রী আফিয়া বেগম লস্কর ১২১ নং নিয়াইর গ্ৰাম বাগপুর জিপির সকল গ্রুপ সদস্য সহ জনসাধারণকে ধন্যবাদ জানান তাকে সমর্থন করার জন্য।
তিনি জানান একজনকে সভাপতি নির্বাচিত করলেও তিনি সবার মতামত নিয়ে কাজ করবেন । আগামী ৫ বছর জিপির বিভিন্ন সমস্যা সহ গ্রাম উন্নয়নের প্রকল্প যাতে সঠিক বাস্তবায়ন হয় এবং যোগ্য হিতাদিকারিরা সুযোগ-সুবিধা পায় এই লক্ষ্য থাকবে।
Promotional | Subscribe KRC TIMES e-copy



