রাজ্যসভার সদস্য হিসেবে আজ প্রথম বারের মতো শিলচরের মাটিতে পা রেখে এমন জানান কণাদ পুরকায়স্থ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : ২০২৬ সালের জানুয়ারির মধ্যে মহাসড়কের কাজ শেষ করে চালু করাই হবে প্রথম কাজ। রাজ্যসভার সদস্য হিসেবে আজ প্রথম বারের মতো শিলচরের মাটিতে পা রেখে এমন জানান কণাদ পুরকায়স্থ। মহাসড়ক চালু করে বরাকের মানুষের যাতায়াত ব্যবস্থা সুগম করাই তার মূল লক্ষ্য।
এছাড়াও বরাকের ছেলে-মেয়েদের জন্য উপত্যকাতেই কর্মসংস্থানের ব্যবস্থা করতে তিনি কাজ করে যাবেন বলে জানান কণাদ। এ ছাড়াও বরাক উপত্যকার বন্যা সমস্যা সমধানে কাজ করে যাবেন বলে জানান রাজ্যসভার নবনির্বাচিত সদস্য কণাদ।
Promotional | Subscribe KRC TIMES e-copy



