শুক্রবার রাতে শিলচর শহর লাগোয়া দুধপাতিল পূর্বগ্রামের এক বসতবাড়িতে ভয়ংকর অগ্নিকাণ্ড

< 1 - মিনিট |

অগ্নি সংযোগ হওয়া বাড়ি মালিকের নাম তপু নাথ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শুক্রবার রাতে শিলচর শহর লাগোয়া দুধপাতিল পূর্বগ্রামের এক বসতবাড়িতে ভয়ংকর অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই একতলা বাড়ির ভেতরের সবকিছু। ঘটনার খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক বাহিনীর তিনটি ইঞ্জিন।তবে রাস্তা সরু হওয়ায় সবকটি গাড়ি ঢুকতে পারেনি।

জানা গেছে অগ্নি নির্বাপক বাহিনী আসার আগেই স্থানীয় মানুষ আগুন নেভাবার চেষ্টা চালালে ও পরে অগ্নি নির্বাপক বাহিনী উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আন্তে সক্ষম হয় l আগুন লাগার কারণ এখনো জানা যায় নি l অগ্নি সংযোগ হওয়া বাড়ি মালিকের নাম তপু নাথ। তাঁরা চার ভাই। পেশার ব্যবসায়ী। ক্ষয়ক্ষতির হিসেব এখনও জানা যায়নি। কথা বলা যায়নি বিধ্বস্ত পরিবারের লোকদের সঙ্গে।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news