স্কুটি চালক ধলাইর সপ্তগ্রামের বাসিন্দা যুবক নিলজিত সিংহ বলে জানা গিয়েছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সোনাই : বৃহস্পতিবার রাতে সোনাই থেকে মতিনগর অভিমুখে যাওয়া এল্টো ও বিপরীত দিক থেকে আসা একটি স্কুটির মুখোমুখি সংঘ”র্ষ হয়। এতে গুরুতর আহ”ত হন স্কুটি চালক। এছাড়া এল্টোতে থাকা চালক, এক শিশু সহ মোট ৪জন আহ”ত হয়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে এম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছেন।
এই দুর্ঘ”টনায় স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চালকের অবস্থা সংক”টজনক বলেও জানা গিয়েছে। স্কুটি চালক ধলাইর সপ্তগ্রামের বাসিন্দা যুবক নিলজিত সিংহ বলে জানা গিয়েছে এবং এল্টো বাহনের আরোহীরা পূর্ব ধলাইর মোহনখালের বাসিন্দা। ঘটনার পর দুর্ঘটনা স্থল থেকে আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয়রা পাঠিয়ে দেওয়ার পর কচুদরম পুলিশ পৌঁছায় এবং তারা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ২টি উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়।
Promotional | Subscribe KRC TIMES e-copy



