“রবীন্দ্রনাথ ঠাকুর আজীবন সম্মাননা”

< 1 - মিনিট |

পাচ্ছেন শিলচর আর আর সোম রোডের বাসিন্দা কবি অগ্নিক ধর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : রবীন্দ্রনাথ ঠাকুর আজীবন সম্মাননা” (Rabindranath Tagore Life time achievement award) পাচ্ছেন শিলচর আর আর সোম রোডের বাসিন্দা কবি অগ্নিক ধর।অগ্নিক ধর বিগত বছর খানিক ধরে লিখা লিখির জগতে রয়েছেন। তিনি ২০২৪ সালে ইন্ডিয়া বুক অব রেকর্ডস পুরস্কার পেয়েছেন। তিনি ইতিমধ্যে কলকাতা থেকে অনেক গুলো পুরস্কার ও পেয়েছেন।

তার এতো দিনের এই সব কাজের উপর বিবেচনা করে ওয়েলরেড ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন গভর্মেন্ট অব ইন্ডিয়া নুতন দিল্লি থেকে ১০ই জুন তাকে ফোনের মাধ্যমে জানানো হয়েছে যে তিনি এ বছর “Rabindranath Tagore Life time achievement award” এর জন্য স্বীকৃতি পেয়েছেন।

২৪ জুন ওয়েলরেড ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন গভর্মেন্ট অব ইন্ডিয়ার পক্ষ থেকে ডাক সহযোগে এই পুরস্কার তার বাড়িতে এসে পৌঁছায়। শিলচর আর আর সোম রোডের বাসিন্দা কবি অগ্নিক ধরের এই সাফল্যে আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণমুগ্ধরা আনন্দ উল্লাসে অগ্নিক কে শুভেচ্ছা জানিয়েছেন। অবশেষে বরাকের এই সুসন্তান তার কৃতিত্বের মর্যাদা পেলেন। এতে অবশ্যই বরাকবাসী ও গর্বিত।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news