শিলচরেও মহাসমারোহে ইসকনের জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : রথে চড়ে জগন্নাথ,বলরাম ও সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন ।শিলচরেও মহাসমারোহে ইসকনের জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করা হয়।রথে চড়ে জগন্নাথ,বলরাম ও সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এদিন দুপুর পেরোতেই ভক্তবৃন্দের ঢল নামে শহরে। বিশেষ করে ইসকনের শিলচর রথযাত্রা আয়োজন সকলের নজর কাড়ে।
এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড রাজীব পন্থ ঝাড়ু দিয়ে এবং দড়ি টেনে রথযাত্রার শুভ্ৰমবো সুভারম্ভ করেন l সুসজ্জিত সুউচ্চ রথের সঙ্গে ছিল ট্যাবলোও। প্রকৃত অর্থেই বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড রাজীব পন্থ সহ বিশিষ্টজনেরা ইসকনের রথযাত্রায় অংশ গ্রহণ করেন।
এদিন হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে নগর পরিক্রমা করে শ্যামসুন্দর আখড়া, রাধামাধব আখড়া, গোপাল আখড়া, মদনমোহন আখড়ার রথসমূহও। রথ বের হয় জানিগঞ্জ মহাপ্রভু আখড়া থেকেও। এ বার প্রত্যেক রথে তরুণ-তরুণীদের অংশগ্রহণ ছিল উল্লেখনীয়। রথযাত্রাকে নিরাপদে সুসম্পন্ন করতে জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগের তৎপরতাও ছিল লক্ষণীয়।

Know More – Apply Here


