বিতর্কিত রুবি ওয়াইন শোপ নিয়ে আবগারি বিভাগ ও স্থানীয়দের উপস্থিতিতে আয়োজিত হলো গণ শুনানি

< 1 - মিনিট |

আগামী ৫জুলাইয়ের মধ্যে সমস্যার সুরাহা না হলে সড়ক অবরোধ গড়ে তোলার হুঁশিয়ারি স্থানীয়দের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বিতর্কিত রুবি ওয়াইন শোপ নিয়ে আবগারি বিভাগ ও স্থানীয়দের উপস্থিতিতে আয়োজিত হলো গণ শুনানি। আগামী ৫জুলাইয়ের মধ্যে সমস্যার সুরাহা না হলে সড়ক অবরোধ গড়ে তোলার হুঁশিয়ারি স্থানীয়দের। বিতর্কিত রুবি ওয়াইন শোপ অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে মঙ্গলবার আবগারি বিভাগ ও স্থানীয়দের উপস্থিতে গণ শুনানির আয়োজন করা হয়। শুনানিতে এলাকার ৫হাজারের অধিক মানুষ উপস্থিত থেকে রুবি ওয়াইন শোপ স্থানান্তরের গণদাবি বাস্তবায়নের পক্ষে সমর্থন জানান।

আশ্রম রোড কির্তন কমিটির মাঠে আয়োজিত এদিনের গণ শুনানিতে এলাকার জনগণ বিতর্কিত রুবি ওয়াইন শোপ সম্পর্কে নিজের মতামত ও পরামর্শ আবগারি বিভাগের আধিকারিকদের সামনে তুলে ধরেন। স্থানীয়রা জানান,গত ২০জুন বৃহত্তর এলাকার জনগণের তরফে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ সহ শাসক দলের নেতা-মন্ত্রীদের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে ১৫দিনের মধ্যে রুবি ওয়াইন শোপ অন্যত্র সরিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছিলেন।

মঙ্গলবার আবগারি বিভাগের আধিকারিকদের সামনে গোটা বিষয়টি তুলে ধরে স্থানীয়দের গণদাবিকে অতি সত্বর বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আগামী ৫জুলাইয়ের মধ্যে বিতর্কিত রুবি ওয়াইন শোপ সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রশাসন যদি ইতিবাচক সাড়া না দেয়, তাহলে বৃহত্তর এলাকার জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে সড়ক অবরোধ গড়ে তোলার পাশাপাশি তাঁদের এই গণদাবি নিজেরাই আদায় করে নেবেন বলে এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

এদিন আবগারি বিভাগের পক্ষ থেকে ডেপুটি সুপারিটেনডেন্ট ও ডেপুটি ইন্সপেক্টর সুজিত দত্ত, অরিজিৎ দে,পি.এল.ভাইপে সহ স্থানীয়দের তরফে সচিন্দ্র দাস,সুবীর চন্দ্র দাস,অঞ্জন চৌধুরী, অনন্ত দাস,গিরিন্দ্র দাস,নিশি কান্ত সরকার,রাখাল দাস,সন্তোষ দাস রাজকুমার দাস, রতন দাস, কমল দাস,স্বপন দাস, সহ স্থানীয় জনগনেরা উপস্থিত ছিলেন।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news