ইডেন সিংহা নামের চিকিৎসক ভুল চিকিৎসা করে জীবনকে ধ্বংস করে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর শহরতলীতে এক সাংবাদিক বৈঠকে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উত্তাপন করে ন্যায় বিচারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এক রোগী।এদিন সাংবাদিক বৈঠকে মণিপুর রাজ্যের জিরিবাম থানাধীন কাশিমপুর গ্রামের বাসিন্দা অসহায় রোগী আতিকুর রহমান জানান, মুত্রনালিতে ইনফেকশন হওয়ায় চিকিৎসা করার জন্য শিলচর RE হসপিটালে আসেন।
এখানে চিকিৎসক ডাঃ ইডেন সিনহা বায়োপসি করার নামে অজ্ঞান করে পুরো পুরষাঙ্গ কেটে ফেলেন। এসব দেখে তাঁর স্ত্রী কদিন অজ্ঞান ছিলেন। তিনি নিজেও ব্যান্ডিস খুলার পর দেখেন তাঁর পুরো পুরুষাঙ্গ কাঁটা রয়েছে। এনিয়ে চিকিৎসক ও হাসপাতালের সঙ্গে কথা বললে কেউ সদুত্তর দেননি।
পরে অপারেশনের সেলাই কাটার জন্য যোগাযোগ করলে উল্টো হুমকি ধমকি দেওয়া হয়। কিন্তু কোনও হাসপাতালে চিকিৎসা না করে ডাক্তাররা বলেন, যেখানে অস্ত্রোপ্রচার করেছো সেখানে গিয়ে সেলাই কাটতে। এতে বাধ্য হয়ে যোগাযোগ করলে কোনও সাড়া পাননি। ফলে এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি ঘুঙুর থানায় মামলা দায়ের করেছেন। ইডেন সিংহা নামের চিকিৎসক ভুল চিকিৎসা করে জীবনকে ধ্বংস করে দিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন।
অসহায় রোগীর স্থানীয় জিপি সভাপতি ফয়েজ আহমেদ, ওয়েসি ফ্যান্স ক্লাবের সভাপতি বাপন বড়ভুইয়া, বাহার উদ্দিন সহ রোগীর আত্মীয়রা জানান, শিলচরের একাংশ বেসরকারি হাসপাতাল ও কিছু চিকিৎসক স্বাস্থ্য সেবার নামে কসাইখানা গড়ে তুলেছেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে নিরীহ রোগীদের হয়রানি দিন দিন বাড়বে।

Know More – Apply Here


