বর্তমানে দলের যে পরিস্থিতি প্রকাশ্যে উঠে এসেছে তাতে তিনি খুশি নয়,পুরো দলটি যেন একটি মিউজিক্যাল চ্যায়ারে পরিণত হয়েছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : কার্যকরী কমিটি সহ কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন শিলচর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিশিষ্ট আইনজীবী মনোজ পাল। ১৯৮০ ইংরেজি থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে জড়িত থেকে সমাজের বিভিন্ন কাজ করে যাওয়ার পাশাপাশি দলের সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে এদতঞ্চলের বিশিষ্ট আইনজীবী তথা শিলচর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মনোজ পালের।
কিন্তু উনার ব্যাক্তিগত কিছু কারণে ৭জুলাই অর্থাৎ সোমবার তিনি কংগ্রেস দলের কার্যকরী কমিটি সহ প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন পুরপতি তথা আইনজীবী মনোজ পাল জানান, বর্তমানে দলের যে পরিস্থিতি প্রকাশ্যে উঠে এসেছে তাতে তিনি খুশি নয়,পুরো দলটি যেন একটি মিউজিক্যাল চ্যায়ারে পরিণত হয়েছে।এবং দলের এই সিস্টেম উনার আত্মসম্মানে আঘাত এনেছে বলে নিজের মত ব্যক্ত করেছেন তিনি।
কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন হলেও তিনি সেবামূলক কাজ চালিয়ে যাবেন। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেই যে কাজ করা যায় সেটা ভূল ধারনা।পূর্বের মতোই মানুষের পাশে থেকে তিনি নিজের সেবামূলক কাজকে এগিয়ে নিয়ে যাবে বলে এদিন আশ্বাস দিয়েছেন মনোজ পাল। এদিন দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কংগ্রেস নেতা সূর্যকান্ত সরকারের হাতে নিজের ইস্তফা পত্র তুলে দিয়েছেন মনোজ পাল।
Promotional | Subscribe KRC TIMES e-copy



