শিলচর বিমান বন্দরে উষ্ণ সংবর্ধনার জোয়ারে ভাসলেন হাফিজ রশিদ চৌধুরী ও আমিনূল হক লষ্কর

2 - মিনিট |

আগামী নির্বাচনে বিজেপিকে উৎখাতের ডাক কংগ্রেসের রাজ্যিক সহ-সম্পাদক ও রাজ্যিক সহ সভাপতির

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচর বিমান বন্দরে উষ্ণ সংবর্ধনার জোয়ারে ভাসলেন হাফিজ রশিদ চৌধুরী ও আমিনূল হক লষ্কর।আগামী নির্বাচনে বিজেপিকে উৎখাতের ডাক কংগ্রেসের রাজ্যিক সহ-সম্পাদক ও রাজ্যিক সহ সভাপতির।

কংগ্রেসের প্রদেশ সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে বর্তমানে গোটা রাজ্যজুড়ে সকল দলীয় কর্মীদের মধ্যে চরম উৎসাহ পরিলক্ষিত হয়েছে। তদ্রূপ বরাকেও যেসব কর্মীরা ঘরে বসেছিল উভয়েই আজ উঠে এসেছে।যার জলন্ত উদাহরণ মঙ্গলবার শিলচর বিমান বন্দরে দেখা গেছে। আগামী ২০২৬সালের বিধান সভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের সরকার হতে চলেছে তার ইঙ্গিত হলো আজকের জনসমাগম।

কংগ্রেসের নবনিযুক্ত রাজ্যিক সহ-সম্পাদক আমিমূল হক লষ্কর ও রাজ্যিক সহ সভাপতি হাফিজ রশিদ চৌধুরী মঙ্গলবার শিলচর বিমান বন্দরে অবতরণ করার পর একথাগুলো জানিয়েছেন। তাঁরা মিডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় বক্তব্য রাখতে গিয়ে জানান,বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় কংগ্রেসের উত্থান চলছে।

এবং শাসক দল বিজেপি পতনের পথে এগিয়ে যাচ্ছে।প্রদেশ সভাপতি গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস আসন্ন বিধান সভা নির্বাচনে বরাকের ১৩টি আসনের মধ্যে ৯টিতে বিশাল ব্যবধানে জয়ী হবে বলে এদিন দাবি করেছেন তিনি।

এদিকে দলের নবনিযুক্ত রাজ্যিক সহ-সভাতি হাফিজ রশিদ চৌধুরী জানান,শাসক দল বিজেপির প্রতি মানুষ অতিষ্ট হয়ে উঠেছে।শাসক দল বিজেপিতে বর্তমানে শাসন ও সুশাসন বলতে কিছুই নেই। আছে শুধু অপসাশন। শাসক দলের মন্ত্রীরাও বর্তমানে গরুর ইস্যুতে জড়িয়ে আছে।

বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতা মন্ত্রীরা বিদেশ ভ্রমনে ব্যস্ত,আসামে কি চলছে বা কি হচ্ছে সেসব বিষয়ে তাঁরা মোটেও অবগত নন। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা ধর্ম-নিরপেক্ষ বজায় রাখার যে শপথ নিয়েছেন তা ভঙ্গ করে মুখ্যমন্ত্রী আসামে শুধু গো-মাংস ও হিন্দু-মুসলমান নিয়ে রাজনীতি করে যাচ্ছে বলে মন্তব্য হাফিজ রশিদের।

বিজেপির অপশাসন থেকে রাজ্যকে রক্ষা করার পাশাপাশি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জাতি-জনগোষ্ঠিকে সঙ্গে নিয়ে কংগ্রেস এগিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।সবার সম্মিলিত সহযোগিতা ও ঐক্যবদ্ধতায় কংগ্রেস আগামীতে আসামে সরকার গঠন করবে বলেও এদিন জানিয়েছেন হাফিজ রশিদ চৌধুরী।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news