এদিন ভোর ৪টা থেকে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উদ্যোক্তারা,পরে সংঘ গীতা,গীতা ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ করা হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : পবিত্র গুরু পূর্ণিমা উপলক্ষে বৃহস্পতিবার তারাপুর চাঁদমারি রোড স্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ভোর ৪টা থেকে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উদ্যোক্তারা।পরে সংঘ গীতা,গীতা ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ করা হয়। এছাড়াও চণ্ডিপাঠ সহ বিশ্ব শান্তি কামনায় অনুষ্ঠিত হয় ভব্য যজ্ঞানুষ্ঠান।গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজিত নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে ভারত সেবাশ্রম সঙ্ঘ মানব জাতির কল্যাণ কামনা করেছেন।
পাশাপাশি গুরু প্রণবানন্দজির দর্শানো পথে সকলকে এগিয়ে চলার আহ্বান জানিয়েছেন সংঘের কর্মকর্তারা।দেশের একতা ও অখণ্ডতা রক্ষায় গোটা হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি জাতির উন্নয়নকে ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
দেশের চিরশত্রু পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা ও বায়ু সেনা বিগত দিনে যে পরাক্রম ও শৌর্যের প্রদর্শন করেছে তাদেরকে ও এদিন কুর্নিশ জানিয়েছেন সংঘের কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করার পাশাপাশি সন্ধ্যায় ভজন-কির্তন ও পূজার্চনার মাধ্যমে গুরু পূর্ণিমা উৎসবের সমাপ্তি ঘোষণা করেছেন সংঘের কর্মকর্তারা।এদিন রূপম নন্দী পুরকায়স্থ ও সংঘের অধ্যক্ষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Promotional | Subscribe KRC TIMES e-copy



