মৃত ওই পুলিশ কর্মীর নাম আলিম উদ্দিন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
কালাইন : কাছাড়ের কালাইন থানা থেকে রহস্যজনক ভাবে উদ্ধার হয়েছে এক পুলিশ কর্মীর মৃতদেহ। মৃত ওই পুলিশ কর্মীর নাম আলিম উদ্দিন। জানা গেছে, শনিবার রাতে নাইট ডিউটি শেষ করে থানায় নিজের কক্ষে এসে ঘুমিয়েছিলেন। পরদিন সকাল অর্থাৎ রবিবার সকাল আনুমানিক ১১টা নাগাদ দরজা না খোলায়, প্রথমে অন্যান্য পুলিশ কর্মীরা ডাকাডাকি করেন।
কিন্ত তিনি কোন জবাব না দেওয়ায়, অবশেষে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে পুলিশের পোশাকে, গলায় ফাঁস লাগানো, ঝুলন্ত অবস্থায় আলিম উদ্দিনের মৃতদেহ দেখতে পান। যদিও হাঁটু ভেঙে পা মাটিতে লাগানো রয়েছে তাঁর। তাছাড়া পাশে একটি টেবিলের উপর চেয়ার রাখা, যা দেখে মনে হচ্ছিল হয়তো অন্য কেউ সেটাকে রেখেছে! তাই রহস্য দানা বেঁধেছে স্থানীয়দের মধ্যে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছেন কাটিগড়ার সার্কল ম্যাজিস্ট্রেট ড. রবার্ট টুলোর, কাছাড় পুলিশের ডিএসপি মহেন্দ্র, বরা ফরেনসিক বিভাগের অন্যান্য আধিকারিকবৃন্দ। শিলচর তোপখানা দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আলিম উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তার নিকটাত্মীয়রা ছুটে এসেছেন, তারা কান্নায় ভেঙে পড়েছেন।

Know More – Apply Here


