কংগ্রেস সভাপতি সজল আচার্যর কড়া সমালোচনা করে তাকে নিজের চরকায় তেল দেওয়ার আহ্বান জানালো উধারবন্দ মন্ডল বিজেপি

< 1 - মিনিট |

বিধায়ক মিহিরকান্তিকে অকর্মন্য আখ্যা দেওয়ায় নিজের চরকায় তেল দেওয়ার আহ্বান জানালো উধারবন্দ মন্ডল বিজেপি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

উধারবন্দ : বিধায়ক মিহিরকান্তিকে অকর্মন্য আখ্যা দেওয়ায় কাছাড় জেলার নয়া কংগ্রেস সভাপতি সজল আচার্যর কড়া সমালোচনা করে তাকে নিজের চরকায় তেল দেওয়ার আহ্বান জানালো উধারবন্দ মন্ডল বিজেপি।রবিবার উধারবন্দের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে মন্ডল বিজেপির নেতারা আত্মবিশ্বাসের সুরে বলেন কাজের বিনিময়ে এবারও দল তাকেই টিকিট দেবে।

আর জয়ীও হবেন মিহির কান্তি সোম। তাই সজল আচার্যকে বিজেপির অভ্যন্তরীণ বিষয়ে মাথা না ঘামানোর পরামর্শ দেন বিজেপির নেতারা। বক্তব্য রাখেন মন্ডল বিজেপির সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, সহ সভাপতি নির্মল কুমার রায়, দুই সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত ও প্রদ্যোত চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য রোহিত সিং, রাজ্য পরিষদের সদস্য মৃনাল ভট্টাচার্য, আই টি সেলের ইনচার্জ ভানু দে ও সোসিয়াল মিডিয়া ইনচার্জ রাজন পুরকায়স্থ।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news