অবৈধ জমি দখলকারীদের বিরুদ্ধে সরকারের উচ্ছেদ অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তাঁরা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : আসাম প্রেমী নাগরিক সমাজ ও বিজেপি কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে মঙ্গলবার শিলচরে এক বিশাল পদযাত্রার মাধ্যমে ডঃ হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উল্লেখ্য রাজ্য সরকারের অধিনস্থ সরকারি ভূমি, সংরক্ষিত বনাঞ্চল,জলাশয়, পিজিআর,ভিজিআর,সহ ধর্মীয় ও ঐতিহাসিক অঞ্চল সমুহকে দখলমুক্ত করায় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মাকে ধন্যবাদ জ্ঞাপন করতেই এই বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে।
ইটখোলা স্থিত বিজেপি কার্যালয় থেকে পদযাত্রাটি বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে শিলচর গোলদিঘী মলের সামনে পোঁছে জমায়েত হয়।সেখানে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্য সভার সাংসদ কনাদ পুরকায়স্থ , শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল,বিধায়ক মিহির কান্তি সোম ,বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা রাজ্য সরকারের ভূমিকার ভূয়োসী প্রশংসা করেন। অবৈধ জমি দখলকারীদের বিরুদ্ধে সরকারের উচ্ছেদ অভিযান আগামীতে ও অব্যাহত থাকবে বলে এদিন আশা প্রকাশ করেছেন তাঁরা।
Promotional | Subscribe KRC TIMES e-copy



