সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন দেখা গেল শিলচর শহর সংলগ্ন কাঠাল রোড চন্দ্রপুর গ্রামে

< 1 - মিনিট |

বাইপাস কাঁঠাল রোড সংযোগস্থলে নির্মীয়মান এই মন্দির সর্ব ধর্মের সমন্বয়স্থল হিসাবে আখ্যায়িত করলেন স্থানীয় হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : হিন্দু মুসলমানের সম্প্রীতি নিয়ে গোটা দেশে যখন চূড়ান্ত অসহিষ্ণুতা, নেতা মন্ত্রীদের মুখ থেকে বিষোদগার বেরোচ্ছে। ঠিক সেই সময় সম্পূর্ণ বিপরীত সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন দেখা গেল শিলচর শহর সংলগ্ন কাঠাল রোড চন্দ্রপুর গ্রামে। প্রায় ৭০ বছরের পুরনো বন্দের শিববাড়ি এতদিন ছিল অবহেলিত। কিন্তু স্থানীয় হিন্দু মুসলমান মানুষের অর্থানুকূল্যে ধীরে ধীরে গড়ে উঠছে এই মন্দির।

বাইপাস কাঁঠাল রোড সংযোগস্থলে নির্মীয়মান এই মন্দির সর্ব ধর্মের সমন্বয়স্থল হিসাবে আখ্যায়িত করলেন স্থানীয় হিন্দু মুসলমান সম্প্রদায়ের মানুষ। উত্তর-পূর্বের অন্যতম সংগীতশিল্পী বিধান লস্কর এই মন্দির নির্মাণে কিভাবে ইসলাম ধর্মাবলম্বীরা সহযোগিতা করছেন তা তুলে ধরেন। সমন্বয়ের প্রতীক এই মন্দির নির্মাণ নিয়ে স্থানীয় রিঙ্কু, সজল জানান এই গ্রামে সম্প্রীতি উদাহরণযোগ্য। এই ধরনের কাজ করতে পেরে তাদের ভালো লেগেছে। অন্যরাও এগিয়ে আসা উচিত।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news