সোনাই এমসিডি কলেজ সংলগ্ন তুলারগ্রাম দ্বিতীয় খন্ড এলাকা থেকে দিনদুপুরে বাইক চুরি

< 1 - মিনিট |

বাইকটি উদ্ধার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সাবুল হোসেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সোনাই : সোনাই এমসিডি কলেজ সংলগ্ন তুলারগ্রাম দ্বিতীয় খন্ড এলাকা থেকে দিনদুপুরে বাইক চুরি। সিসি ক্যামেরায় বন্দি হলো বাইক চুরির দৃশ্য।এলাকার হার্ডওয়্যার দোকানী সাবুল হোসেন লস্কর ভুলবশত বাইকে চাবি লাগানো অবস্থায় AS-11-S 4715 নম্বরের বাইকটি রেখে দোকান বন্ধ করে জুম্মার নামাজে চলে যান।

পরে এসে দেখেন বাইকটি নেই। সিসি ক্যামেরায় দেখতে পান এক যুবক এসে মূহুর্তে বাইক নিয়ে চলে গেছে। এনিয়ে সোনাই থানায় এক মামলা করেছেন বলে জানান সাবুল হোসেন। বাইকটি উদ্ধার করতে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news