ভাষা শহিদ দিবসে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আলোচনাসভায় গভীর উদ্বেগ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : অমর ভাষা শহিদ দিবস উপলক্ষে সোমবার বরাক নাগরিক সংসদ – এর উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সকল মাতৃভাষার অধিকার রক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। ১৯৮৬-র একুশে জুলাই করিমগঞ্জে জগন্ময় দেব (জগন) ও দিব্যেন্দু দাস (যিশু) – এর আত্মবলিদানের এই দিনটিতে তাঁদের স্মৃতির উদ্দেশে বিনম্র প্রণতি নিবেদন করা হয়। ।
আলোচনার বিষয় ছিল ,”ভাষিক আগ্রাসন এবং এই সময়ের প্রত্যাহ্বান ।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। বক্তব্য উপস্থাপন করেন নাগরিক সংসদের প্রধান সম্পাদক শংকর দে ,অধ্যাপক সুব্রত দেব ,সাংবাদিক অসীমলাল আচার্য ,সমাজকর্মী নবারুণ দে চৌধুরী ,সুদীপ সিং প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য।

Know More – Apply Here


