শিলচরে ৪৫ লক্ষ টাকার সোনার বিস্কুট জব্দ, গ্রেফতার ১

< 1 - মিনিট |

এবং প্রায় ৪৩৯ গ্রাম ওজনের ৩ (তিন)টি সন্দেহভাজন সোনার বিস্কুট উদ্ধার করা হয়

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচরে ৪৫ লক্ষ টাকার সোনার বিস্কুট জব্দ করল পুলিশ। কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, সন্দেহভাজন সোনার বিস্কুট পাচারের বিষয়ে একটি নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে, শিলচর থানার আওতাধীন রামনগর বাইপাসের কাছে একটি অভিযান চালানো হয় । এবং প্রায় ৪৩৯ গ্রাম ওজনের ৩ (তিন)টি সন্দেহভাজন সোনার বিস্কুট উদ্ধার করা হয়। সেই সঙ্গে খামনেউ মুনলুয়া (৩২) নামের পাচারকারীর কাছ থেকে সন্দেহভাজন সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

এবং তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি মণিপুরের চুরাচাঁদপুরে। তিনি জানান,ঘটনাস্থলে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এগুলি জব্দ করা হয়। সন্দেহভাজন সোনার বিস্কুটগুলি মণিপুর থেকে পরিবহন করা হয়েছিল এবং শিলচরের আইএসবিটির কাছাকাছি কোথাও পৌঁছে দেওয়ার কথা ছিল। পরবর্তী আইনি ব্যবস্থা শুরু করা হয়েছে বলে জানান তিনি।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news