শিলচর পুর নিগমের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন বৃহত্তর এলাকার ভুক্তভোগী জনগণ
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শহরতলীর বৃহত্তর ওয়াটার ওয়ার্কস রোডকে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে গোটা এলাকাকে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।শিলচর পুর নিগমের বিরুদ্ধে কড়া সমালোচনা করে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন বৃহত্তর এলাকার ভুক্তভোগী জনগণ।শিলচর শহর সংলগ্ন বৃহত্তর ওয়াটার ওয়ার্কস রোড উন্নয়ন কমিটি ও স্থানীয়দের তরফে সোমবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিলচর পুর নিগম সহ স্থানীয় প্রশাসনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
স্থানীয়রা ক্ষোভের সঙ্গে জানান, ওয়াটার ওয়ার্কস রোডকে ডাম্পিং গ্রাউন্ড পরিণত করে গোটা এলাকাকে ধ্বংস করার পরিকল্পনা করছে শিলচর পুর নিগম।গত কিছুদিন ধরে শিলচর পুর নিগমের কার্যসূচি নিয়ে স্থানীয়রা হতভম্ব হয়ে উঠেছেন।সোমবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে স্থানীয় প্রশাসন সহ শিলচর পুর নিগম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তাঁরা।
অন্যথায় আগামীতে আন্দোলন ভয়ংকর রূপ ধারণ করবে বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ। সাংবাদিক সম্মেলনে ওয়াটার ওয়ার্কস রোড উন্নয়ন কমিটির পক্ষে মাসুক আহমদ (মিন্টু,) মকসুদুল চৌধুরী, আলী রাজা ওসমানি, বাহারুল ইসলাম লস্কর,মেহবুব আহমদ,নাসির আহমদ,মুনাফা আহমদ,ও মাসুক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Know More – Apply Here


