ধৃতের বাড়ি শিলচরের রংপুর এলাকায় বলে জানা গেছে, ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : টাকা ছিনতাই ও প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগে শিলচরের এক ব্যক্তিকে আটক করলো কাছাড় পুলিশ। অভিযুক্তের নাম আবিদ হুসেন। শিলচরের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ের নিকটবর্তী চৌধুরী হোটেলের সামনে থেকে তাকে সিভিল ড্রেসে গ্রেফতার করা হয়।
সূত্র অনুযায়ী, শিলচরের বাসিন্দা ইকবাল হোসেন বড়ভূঁইয়া শিলচর সদর থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করেছেন যে, মঙ্গলবার দুপুর ১:১০ মিনিট নাগাদ তার গাড়িচালক জীবন দে কাছাড়ের ডেপুটি কমিশনার অফিসে যাওয়ার পথে আবিদ হুসেন ও আজার উদ্দিন বড়লস্কর তাদের গাড়ি থামিয়ে ৬৫০০ ছিনতাই করে। এরপর অভিযুক্তরা প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ।ইকবাল হোসেন আরও দাবি করেছেন, অভিযুক্ত আজার উদ্দিন বড়লস্কর পূর্বে মাদক ব্যবসার অভিযোগে এক বছর জেল খেটেছে।
এই অভিযোগের ভিত্তিতে সদর পুলিশ তৎপর হয়ে অভিযুক্ত আবিদ হুসেনকে আটক করে এবং বুধবার তাকে আদালতে পেশ করা হয়। ধৃতের বাড়ি শিলচরের রংপুর এলাকায় বলে জানা গেছে।ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে।

Know More – Apply Here


