শিলচরে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বরাক নদীতে তলিয়ে গেলেন ৩ , উদ্ধার ২

< 1 - মিনিট |

বুধবার রাতে এই ঘটনা ঘটে সদরঘাটে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : মনসা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বরাক নদীতে পড়ে গেলেন তিনজন। বুধবার রাতে এই ঘটনা ঘটে সদরঘাটে। তিনজনের মধ্যে দু’জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন লিঙ্ক রোড এলাকার বাসিন্দা গৌরাঙ্গ ঘোষ (৩০) এখনও সন্ধানহীন।জানা গেছে, শহরের রাঙ্গিরখাড়ি এলাকার এক বাড়িতে পুজো হওয়া মনসা প্রতিমা ভাসানোর জন্য সদরঘাটে নিয়ে গিয়েছিলেন গৌরাঙ্গরা।

রাত ন’টা নাগাদ প্রতিমা ভাসানের সময় গৌরাঙ্গ সহ তার ভাই এবং অন্য একজন নদীর জলে পড়ে গিয়েছিলেন। ভাই ও তৃতীয় ব্যক্তিকে ঘাটে নিযুক্ত ডুবুরিরা উদ্ধার করতে সমর্থ হন। তবে গৌরাঙ্গর সন্ধান মেলেনি।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news