মালুগ্রামে বরাক নদীর ভাঙনে বিপদের আশঙ্কা

< 1 - মিনিট |

সিপিআই(এম)-এর স্মারকলিপি জেলাধিপতিকে

অজিত দাস

শিলচর : শিলচর মালুগ্রামের বি সি গুপ্ত লেনের পেছনে বরাক নদীর পাড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বিগত কয়েকদিনে মাটিতে ফাটল ও অংশবিশেষ নদীতে ধসে পড়ায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অভিযোগ, পুরনো রক্ষাবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে। ভাঙন রোধে দীর্ঘমেয়াদী কোনও ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। বহুতল নির্মাণেও পাড় দুর্বল হয়েছে বলে স্থানীয়দের দাবি।

আজ সিপিআই(এম) কাছাড় জেলা কমিটির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন বিদ্যুৎ দেব, সমীরণ আচার্য্য, সুপ্রিয় ভট্টাচার্য্য, দীপক চক্রবর্তী, দেবজিত দেব, সুভাস দেব প্রমুখ। তাদের দাবি, অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণসহ যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে, নইলে গোটা মালুগ্রাম অঞ্চল ভয়াবহ বিপদের মুখে পড়বে।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news