হিন্দু বাঙালিদের সতর্ক করে বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান সুস্মিতা দেবের
অজিত দাস
শিলচর : SIR এর নামে রাজ্যজুড়ে পেছন থেকে NRC করার পরিকল্পনা করা হচ্ছে,বিজেপি বাঙালি বিরোধী দল, হিন্দু বাঙালিদের সতর্ক করে বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান সুস্মিতা দেবের। এফ.টি.তে থাকা হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানদের মামলা বাতিল করা হবে না, শুধু রাজবংশী ও গোরখাদের মামলা বাতিল করা হবে বলে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা যে মন্তব্য করেছেন,এর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব শাসক দল সহ ভারতীয় নির্বাচন কমিশনের ভুমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন।
শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ জানান, CAA-তে আবেদন করার পর ভারত সরকার নাগরিকত্ব প্রদান করলে “এফটির” মামলা বাতিল হবে।কারণ CAA-তে আবেদন না করলে এফটির মামলা বাতিল হবে না বলে ভারত সরকার লিখে দিয়েছে।SIR সম্পর্কে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী সত্যি কথা বলেছেন।
এবং আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা মিথ্যা কথা বলছেন বলে মন্তব্য সুস্মিতা দেবের।SIR ভারতীয় নির্বাচন কমিশন করেছে।নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশনের তদন্ত অসাংবিধানিক বলে এদিন জানিয়েছেন তিনি। নাগরিকত্বের তদন্ত শুধু ভারত সরকারের সৌরাষ্ট্র মন্ত্রণালয় NRC-র মাধ্যমে করতে পারবে। কিন্তু SIR এর নামে পেছনের দরজা দিয়ে NRC করার পরিকল্পনা করা হচ্ছে। নাগরিকত্ব প্রমাণে কমিশন ভোটার আইডি, আঁধার কার্ড ও রেশন কার্ড মানছে না।
ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও যদি কেউ নাগরিক না হয় তাহলে তদন্ত কেন করা হচ্ছে,নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন সুস্মিতা দেব।বিহার SIR-এ দেখা গেছে, যাদের জন্ম ১৯৮৭ সালের পর হয়েছে ওদেরকে ওদের মা বা বাবার বার্থ সার্টিফিকেট দিতে বলা হয়েছে। কতজনের কাছে বার্থ রয়েছে মা ও বাবার বার্থ সার্টিফিকেট প্রশ্ন উত্থাপন করেছেন তিনি।কমিশন সিটিজেনশিপ এক্ট সেকশন ৩ থেকে এই তারিখটি নিয়েছে বলে জানিয়েছেন সুস্মিতা।
সিটিজেনশিপ এক্ট, সিটিজেনশিপ বাই বার্থ কিভাবে SIR-এ লাগু করেছে, নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন তিনি। বিজেপি বাঙালি বিরোধী দল। ফলে বাঙালিদের জমির অধিকার নেই, নাগরিকত্ব নেই,নেই নিরাপত্তা ও।কারণ সবাই বাঙলা ভাষায় কথা বলছেন বলে। অন্যান্য বিভিন্ন ইস্যুতে কথা বলে ডাবল ইঞ্জিনের সরকার সহ ভারতীয় নির্বাচন কমিশনের ভুমিকায় নানা প্রশ্ন তুলে ধরে আসামের হিন্দু বাঙালি ও বাঙালি মুসলমানদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
Promotional | Subscribe KRC TIMES e-copy



