ঝুলন ও রাখী পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করল ভারত সেবাশ্রম সঙ্ঘের শিলচর শাখা

< 1 - মিনিট |

উৎসব উপলক্ষে এদিন সংঘের তরফে বৈদিক মহাযজ্ঞ, চণ্ডী পাঠ ও গীতা পাঠ সহ সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো দীক্ষা দান কর্মসূচি

অজিত দাস

শিলচর : তারাপুর মালিনী বিল স্থিত ভারত সেবাশ্রম সঙ্ঘে শনিবার ভোরে মঙ্গলারতির মাধ্যমে ঝুলন যাত্রা ও রাখী পূর্ণিমা উৎসবের আয়োজন করা হয়।উৎসব উপলক্ষে এদিন সংঘের তরফে বৈদিক মহাযজ্ঞ, চণ্ডী পাঠ ও গীতা পাঠ সহ সারাদিনব্যাপী অনুষ্ঠিত হলো দীক্ষা দান কর্মসূচি। উৎসবের আয়োজন ও তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রূপম নন্দী পুরকায়স্থ সহ সংঘের কর্মকর্তারা জানান, হিন্দু ধর্মকে শক্তিশালী করতে ভারত সেবাশ্রম সঙ্ঘের ভূমিকা অনস্বীকার্য।

হিন্দুদের ঐক্যবদ্ধ করতে সংঘ যেভাবে কাজ যাচ্ছে তা দেখে সবাই অভিভূত।সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজ হিন্দু রক্ষী দল গঠন করায় আজ গোটা দেশে হিন্দুদের ঐক্যবদ্ধ করার প্রয়াস চলছে।পহেলগাঁও কাণ্ডে যেভাবে হিন্দু মা-বোনদের বিধবা হতে হয়েছে,সেখান থেকে সকলকে শিক্ষা নেওয়া দরকার যে আমরা দুর্বল নয়।

কারণ পহেলগাঁও কাণ্ডের মুখ্যম জবাব দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ বিশ্বের বুকে এক বিশেষ স্থান দখল করায় এদিন ভারত সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি।রাখী পূর্ণিমার এই পূণ্য তিথিতে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ করতে ভারত সেবাশ্রম সঙ্ঘের দর্শানো পথে এগিয়ে চলার প্রত্যেকের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Promotional | Subscribe KRC TIMES e-copy

KRC TIMES-Subscription

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news