রবীন্দ্র গ্রন্থাগার থেকে শুরু হওয়া তিরঙ্গা অভিযানের সমাপ্তি হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে
অজিত দাস
শিলচর : স্বাধীনতার ৭৯তম উদযাপন উপলক্ষে শিলচরেও বইছে দেশপ্রেমের আবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে এবারের মতোই ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি উদযাপন করা হয়েছে।
এর অংশ হিসেবে আজ আসাম বিশ্ববিদ্যালয়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির আয়োজন করা হয়। আসাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং স্পোর্টস বোর্ডের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ।
রবীন্দ্র গ্রন্থাগার থেকে শুরু হওয়া তিরঙ্গা অভিযানের সমাপ্তি হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। এতে বিভিন্ন বিভাগের অধ্যাপক এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। সকলে হাতে জাতীয় পতাকা নিয়ে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেন।
Promotional | Subscribe KRC TIMES e-copy



