নেতৃত্ব দেন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভায় সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী,যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী
অজিত দাস
শিলচর : স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর ত্ৰিরঙ্গা কাৰ্যসূচীর অঙ্গ হিসাবে আজ বিজেপি কাছাড় জেলা যুবমোর্চার উদ্যোগে এক বিশাল বাইক রেলির মাধ্যমে ত্রিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয় । রংপুর মধুরা পয়েন্ট থেকে শুরু হয় এই বাইক রেলি ।বাইক চালিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভায় সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী,যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী।
এই বাইক রেলিতে প্রায় ৫ শতাধিক বিজেপি কর্মী সমর্থক অংশ নিয়েছেন।মধুরামুখ পয়েন্টে থেকে শুরু হয়ে ১৫ কিলোমিটার পথ পরিক্রমা করে ঘুংঘুর বাইপাসে গিয়ে শেষ হয় ।
Promotional | Subscribe KRC TIMES e-copy



