মৌন মিছিলটি জেলা বিজেপি কার্যালয় থেকে বের হয়ে শিলচর শহর পরিক্রমা করে শিলংপট্টি শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে এসে সমাপ্ত ঘটে
অজিত দাস
শিলচর : বৃহস্পতিবার বিভাজন বিভীসিকা স্মতি দিবস উপলক্ষে জেলা বিজেপি ব্যবস্থাপনায় শিলচরে মৌন মিছিল বের করা হয়। মৌন মিছিলটি জেলা বিজেপি কার্যালয় থেকে বের হয়ে শিলচর শহর পরিক্রমা করে শিলংপট্টি শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে এসে সমাপ্ত ঘটে।
এই মৌন মিছিলে মন্ত্রী কৈশিক রাই,বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ পরিমল শুক্ল বৈধ্য,সাংসদ কনাদ পুরকায়স্ত, বিধায়ক মিহির কান্তি সোম,সহ বিজেপি কর্মীরা অংশগ্রহন করেন।সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সাংসদ পরিমল শুক্ল বৈধ্য বিভাজন বিভীসিকা স্মতি দিবসের তাৎপর্য তুলে ধরেন।

Know More – Apply Here


