অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ
অজিত দাস
শিলচর : আজ ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে খাদ্য, অসামরিক, বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৌশিক রায় স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন।জাতীয় পতাকা উত্তোলনের পর মন্ত্রী আসাম পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, গৃহরক্ষী বাহিনী, এনসিসি,
স্কাউট গার্ডসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিবাদন গ্রহণ করেন।মন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রমুখ।
Promotional | Subscribe KRC TIMES e-copy



