প্রায় শতাধিক বিভিন্ন বয়সের রোগীদের শরীর পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় মা মেডিকোসের কতৃপক্ষরা
অজিত দাস
শিলচর : শিলচর রামনগর স্থিত মা মেডিকোসের ব্যবস্থাপনায় ৭৯ তম ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে শিশু রোগ ও স্নায়ূ রোগের বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।এদিন এলাকার প্রায় শতাধিক বিভিন্ন বয়সের রোগীদের শরীর পরীক্ষা সহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় মা মেডিকোসের কতৃপক্ষরা। বিনামূল্যে চিকিৎসা শিবিরে উপস্থিত স্নায়ূ রোগ বিশেষজ্ঞ ডাঃ সাচুই রংমাই, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মীনা মজুমদার, ডাঃ ইমরান বাহার মাঝারভূঁইয়া সহ আইনজীবী ইকবাল আহমেদ বড়ভূঁইয়া, সমাজকর্মী আনোয়ার হুসেন বড়ভূঁইয়া,বেদব্রত রায় মহাশয়দের উত্তরীয় পরিয়ে সম্মান জানান মা মেডিকোসের স্বর্তাধিকারী আইন উদ্দিন লস্কর।
বক্তব্যে আইনজীবী ইকবাল আহমেদ বড়ভূঁইয়া বলেন, ভারতের স্বাধীনতা দিবসের এই মহান দিনে মা মেডিকোস এই অঞ্চলবাসীর স্বাস্থ্যের উপর গুরুত্ব দিয়ে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করাতে দুঃস্থ রোগীরা উপকৃত হবেন এবং প্রায় মানুষেরা আর্থিক দুর্বলতার কারণে স্নায়ূ রোগের চিকিৎসা করাতে অক্ষম,এই বিনামূল্যে শিবিরের মাধ্যমে এইসব দুঃস্থ রোগীদের সাহায্য ঘটবে।
সমাজকর্মী আনোয়ার হুসেন বড়ভূঁইয়া উপস্থিত চিকিৎসক সহ মা মেডিকোসের স্বর্তাধিকারী আইন উদ্দিন লস্কর কে এই বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে মানবসেবা করাতে পেরেছেন বলে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আগামী দিনেও এইভাবে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করার জন্য পরামর্শ দেন। এদিন উপস্থিত চিকিৎসক সহ এলাকার জনগণেরা মা মেডিকোসের স্বর্তাধিকারী আইন উদ্দিন লস্কর সহ সহযোগিতায় থাকা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Promotional | Subscribe KRC TIMES e-copy



