২০ আগস্ট শিলচরে ধর্না ও ২ সেপ্টেম্বর অনশন কর্মসূচি বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার

< 1 - মিনিট |

শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন ওয়ানের সামনে এক ঘন্টা ও শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন টু’র অফিসের সামনে এক ঘন্টা ধর্না কর্মসূচি পালন করবে সংস্থা

অজিত দাস

শিলচর : জল জীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে আগামী ২০ আগস্ট ধর্না কর্মসূচি পালন করবে বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা। শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন ওয়ানের সামনে এক ঘন্টা ও শিলচর জনস্বাস্থ্য কারিগরি ডিভিশন টু’র অফিসের সামনে এক ঘন্টা ধর্না কর্মসূচি পালন করবে সংস্থা ।

বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার সভাপতি প্রণব কুমার রায় একথা জানিয়েছেন। শনিবার শিলচর রাধামাধব রোডের জ্যোৎস্না ভবনে বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি প্রণব রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রণব কুমার রায় বলেন,বিগত ২৩ মাস থেকে জল জীবন মিশনের অধীনে যেসব কাজ হয়েছিল,সেই কাজের অর্থ সরকার মিটিয়ে দেওয়া হচ্ছে না। অনেক বিল আপলোড করা হয় নি এবং অনেক কাজের অর্থ মঞ্জুর হয়েছে যদিও তা পেমেন্ট দেওয়া হচ্ছে না। এরফলে সংশ্লিষ্ট ঠিকাদাররা চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেক ঠিকাদার ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ মিটিয়ে দিতে পারছেন না।

ওইদিন ধর্না কর্মসূচি পালন করে ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধের জন্য মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকপত্র প্রদান করেবেন তাঁরা। তিনি আরো বলেন, বকেয়া বিল পরিশোধের দাবিতে ২০ আগস্ট ধর্না কর্মসূচি পালনের পরবর্তী সময়ে ২ সেপ্টেম্বর জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা কেন্দ্রীয় ভাবে অনশন কর্মসূচি পালন করবে। উল্লেখ্য যে, বরাক উপত্যকায় জল জীবন মিশনের অধীনে ঠিকাদারদের প্রায় ১০০ কোটি টাকা বকেয়া বিল পরিশোধ করা হয় নি।

5E for Success | Apply for Internship
Know MoreApply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news