বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩৯৩ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে
অজিত দাস
শিলচর : শিলচরে আজ অনুষ্ঠিত হলো এক বৃহৎ প্রবন্ধ প্রতিযোগিতা। বরাক উপত্যকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩৯৩ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
আয়োজক ছিল শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা সমিতি। আজ সকালে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
শিলচরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে প্রায় ২১.৫ ফুট উঁচু নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হবে। আগামী ৩১ আগস্ট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই মূর্তির উদ্বোধন করবেন।
উল্লেখযোগ্য যে, এরই অঙ্গ হিসেবে গত ৭ আগস্ট বরাক উপত্যকাজুড়ে প্রথম পর্যায়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অংশ নিয়েছিল প্রায় ৫৫ হাজার ছাত্রছাত্রী। সেই প্রতিযোগিতা থেকে নির্বাচিত ৩৯৩ জন ছাত্রছাত্রী আজকের এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। আগামী ৩১ আগস্ট মুখ্যমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
Promotional | North East Integration Rally


