সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা বাড়ছে
অজিত দাস
কাটিগড়া : ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলার কাটিগড়া সীমান্ত ফের আটক অবৈধ বিদেশি নাগরিক। বৃহস্পতিবার রাতে পশ্চিম কাটিগড়ার সাপ্লাইগেট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা ৯ জন রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শিশু ও মহিলাও রয়েছে।
তাঁরা জানিয়েছে, কয়েক বছর আগে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে জম্মু, পঞ্জাব ও দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করেছিল। সম্প্রতি সরকারের কড়া অবস্থানের কারণে ভয়ে তাঁরা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এক দালাল তাদের আশ্বাস দিয়ে কাটিগড়ায় পাঠায়, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে দালাল পালিয়ে যায়।
উল্লেখ্য, দুই মাস আগে সীমান্ত এলাকায় এ ধরনের সন্দেহজনক লোকদের স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছেন। সচেতন মহল দাবি করেছে, কাটিগড়া সীমান্ত অবৈধ বিদেশিদের গোপন করিডর হয়ে উঠছে, তাই অবিলম্বে সীমান্ত সুরক্ষা জোরদার করা প্রয়োজন।
Promotional | North East Integration Rally


