আনিপুর ধর্ষণকাণ্ডে ন্যায়বিচারের দাবিতে কালাইনজুড়ে এবিভিপি’র বিক্ষোভ

< 1 - মিনিট |

দ্রুত ন্যায়বিচার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে

অজিত দাস

কালাইন : আনিপুরে ১৪ বছরের মূক-বধির কন্যাশিশুর উপর সংঘটিত ধর্ষণকাণ্ডের প্রতিবাদে কাছাড়ের কালাইন এলাকা জুড়ে বিক্ষোভে ফেটে পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। কালাইন এস আর কলেজ থেকে শুরু হওয়া মিছিলটি বিবেকানন্দ মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়।

এবিভিপি নেতৃবৃন্দ দোষীদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বলেন, পক্সো আইনসহ প্রাসঙ্গিক ধারায় কঠোর শাস্তি দিতে হবে এবং নারীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এবিভিপি কলাইন ইউনিট হুঁশিয়ারি দিয়েছে, দ্রুত ন্যায়বিচার না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news