রাজ্যপাল কাছাড় জেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প ও কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করেন
অজিত দাস
শিলচর: দু’দিনব্যাপী সরকারি কর্মসূচি নিয়ে শনিবার শিলচরে উপস্থিত হন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণের পর রাজ্যপাল শিলচর আৱৰ্ত ভবনে পৌঁছান এবং সেখানে পুলিশের গার্ড অফ অনার গ্রহণ করেন।
এরপর বিকেলে তিনি উপায়ুক্তের কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন। বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে রাজ্যপাল কাছাড় জেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প ও কাজকর্মের অগ্রগতি পর্যালোচনা করেন।
বৈঠকের শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল কাছাড় জেলায় চলমান উন্নয়নমূলক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।
শনিবার রাতটা তিনি আৱৰ্ত ভবনেই কাটাবেন। রবিবার সকাল ৯টা ৩৫ মিনিটে রাজ্যপাল শিলচরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করবেন। এর পর সকাল ১০টা ১০ মিনিটে তিনি রেড ক্রস চিলড্রেনস হাসপাতাল দর্শন করবেন। এরপরই বিকেলে রাজ্যপাল গুয়াহাটি ফিরে যাবেন।
Promotional | North East Integration Rally


