ধর্ষণ ও যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদে বজরং দলের বিক্ষোভ

< 1 - মিনিট |

শিলচরের ক্ষুদিরাম মূর্তির সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে বজরং দলের সদস্যরা

অজিত দাস

শিলচর : শ্রীভূমি জেলায় শারীরিকভাবে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ এবং কাছাড়ের বাঁশকান্দি নারায়ণপুরে এক শিক্ষকের হাতে ছাত্রী যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদে সরব হল শিলচর শহরের বিভিন্ন কলেজের বজরং দল শাখার ছাত্রছাত্রীরা। এতে নেতৃত্ব দেন কাছার কলেজের ছাত্রছাত্রীরা।

মঙ্গলবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে বজরং দলের সদস্যরা। আনিপুরে হিন্দু তরুণীকে ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে তারা স্লোগান তোলেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের কর্মীরা জানান, কিছুদিন আগে আনিপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করা হয় এবং এরপর অভিযুক্তদের পক্ষ থেকে ভুক্তভোগীর পরিবারকে মামলা তুলে নিতে ৩ লক্ষ টাকা প্রস্তাব দেওয়া হয়। এ ঘটনা জানাজানি হতেই বজরং দল তীব্র প্রতিবাদ জানায়।

এছাড়া, কাছাড়ের বাঁশকান্দি নারায়ণপুরে এক শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের সদস্যরা। বজরং দলের কর্মীরা প্রশাসনের কাছে দাবি জানান, এই ধরনের জঘন্য অপরাধে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, তথা ফাঁসির দণ্ড নিশ্চিত করা হোক।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news