মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ জেলা কংগ্রেস

< 1 - মিনিট |

শিলচরে কালো পতাকা দেখানোর হুঁশিয়ারি

অজিত দাস

শিলচর : আসামের মুখ্যমন্ত্রীর বাংলা ভাষা নিয়ে কুরুচিকর মন্তব্যের ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ল কাছাড় জেলা কংগ্রেস। দলীয় নেতৃত্বের দাবি, আগামীকাল শিলচরে নেতাজীর মূর্তি উন্মোচনের আগে মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে।

কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে—যদি ক্ষমা প্রার্থনা না করা হয়, তবে যুব কংগ্রেস কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ জানাবে। জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদায় আঘাত কোনোভাবেই সহ্য করা হবে না।

জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যী বলেন— “ভাষার অসম্মান আমরা মেনে নেব না। মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতেই হবে। নইলে গণতান্ত্রিক পথে আন্দোলনে নামতে আমরা বাধ্য হব।”

অন্যদিকে প্রাক্তন পৌর কমিশনার সজল বনিক মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন— “শিলচরের রাস্তাঘাটের অবস্থা বেহাল। মুখ্যমন্ত্রীকে উচিত হবে পায়ে হেঁটে শহরের রাস্তাগুলো ঘুরে দেখা এবং দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া। পাশাপাশি জনগণের সামনে পৌরনিগম নির্বাচনের তারিখও স্পষ্ট করতে হবে।”

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যী, প্রাক্তন পৌর কমিশনার সজল বনিক, সীমান্ত ভট্টাচার্য, পাপন দে, রঞ্জিত দেব নাথসহ বহু কংগ্রেস কর্মী।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news