অভিযুক্ত যুবক গত ২৯ আগস্ট ২০২৫ থেকে শিলচর মেডিকেল কলেজে নিজেকে গাইনোকলজিস্ট পরিচয় দিয়ে চিকিৎসক হিসেবে প্রতারণা করে আসছিল
অজিত দাস
শিলচর : শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল (SMCH)-এ ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। ধৃতের নাম মীর হুসেইন আহমেদ বরভুইয়া (২৩), পিতা ইয়াহইয়া বরভুইয়া, বাড়ি গনিরগ্রাম পার্ট–II, থানা কাটিগড়া, জেলা কাছাড়।
সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক গত ২৯ আগস্ট ২০২৫ থেকে শিলচর মেডিকেল কলেজে নিজেকে গাইনোকলজিস্ট পরিচয় দিয়ে চিকিৎসক হিসেবে প্রতারণা করে আসছিল। মঙ্গলবার তাকে হাসপাতালের গাইনোকলজি আউটডোর বিভাগে (OPD) রোগী দেখার সময় হাতে-নাতে ধরা হয়।এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ যৌথভাবে ব্যবস্থা গ্রহণ করে। ধৃত যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে।
Promotional | North East Integration Rally


