শিলচরে হজরত মুহাম্মদের ১৫০০ তম জন্ম দিবস উপলক্ষে শান্তি মিছিল

< 1 - মিনিট |

কেন্দ্রীয় জুলুসে মুহাম্মদির উদ্যোগে আয়োজিত এই মিছিল সোনাই রোডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে

অজিত দাস

শিলচর : শিলচরে হজরত মুহাম্মদের ১৫০০ তম জন্ম দিবস উপলক্ষে শান্তি মিছিল।ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদের ১৫০০ তম জন্ম দিবস উপলক্ষে শুক্রবার শিলচরে এক শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। সোনাই রোডের রহমানিয়া মসজিদের সম্মুখে ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মিছিলের সূচনা হয়।

কেন্দ্রীয় জুলুসে মুহাম্মদির উদ্যোগে আয়োজিত এই মিছিল সোনাই রোডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে পায়ে হেঁটে, মোটরবাইক ও বিভিন্ন যানবাহনে চড়ে হাজারো ইসলাম ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। শিশুদেরও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

মিছিল শেষে ধনেহরিতে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, নাতে রাসুল এবং বিশ্বশান্তির কামনায় বিশেষ দোয়া। পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং সর্বত্র ধর্মীয় উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় ট্রাফিক পুলিশ, যাতে যান চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news