হাই ভোল্টেজ বৈদ্যুতিন তারের সংস্পর্শে এসে মৃত্যু ঘটল আলিজ লষ্করের

< 1 - মিনিট |

পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবিতে সরব হলো স্থানীয়রা

অজিত দাস

দুধপাতিল : শহরতলীর দুধপাতিল ৬ষ্ঠম খণ্ডের অন্তর্গত লামার গ্রামের বাসিন্দা আলিজ লষ্কর নামের এক ব্যক্তি বৃহস্পতিবার ধান ক্ষেত থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে একটি হাই ভোল্টেজ বৈদ্যুতিন তারের সংস্পর্শে আসায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনাটি নিয়ে স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান,পরিবারের একমাত্র উপার্জনকারী আলিজ লষ্করের অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন। এলাকার বৈদ্যুতিন তার সম্পর্কে স্থানীয়রা বেশ কয়েকবার উধারবন্দের এসডিওর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেছেন।

কিন্তু বিভাগীয় তরফে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এসডিও বারবার নানা স্কিমের অজুহাত দেখিয়ে স্থানীয়দের আবেদনকে এড়িয়ে গেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। বিভাগীয় গাফিলতির ফলেই আজ কৃষিজিবী আলিজ লষ্করকে এভাবে অকালে প্রাণ হারাতে হয়েছে। এবং তাঁর স্ত্রী ও সন্তান সহ গোটা পরিবার বর্তমানে অসহায় হয়ে পড়েছেন।

বিষয়টি নিয়ে এলাকার মানুষ বিভাগীয় কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ ব্যক্ত করে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবৎ ১কোটি টাকা প্রদান করার পাশাপাশি পরিবারের একজন ব্যক্তিকে সরকারি চাকরি দেওয়ার দাবি জানিয়ে সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news