ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে নামঘর প্রাঙ্গণ
অজিত দাস
শিলচর : প্রতি বছরের ন্যায় এবার ও “শিলচর বরো নামঘরে আজ পালিত হলো মহাপুরুষ শ্ৰীশ্ৰী মাধৱদেৱের জন্মতিথি।”শুক্রবার থেকেই শুরু হয় নাম-প্রসঙ্গ ও গায়ন-বায়ন। ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে নামঘর প্রাঙ্গণ।ধর্মীয় আলোচনা সভায় বক্তারা মাধৱদেৱের সাহিত্য, বরগীত এবং সমাজ সংস্কারের আদর্শের উপর আলোকপাত করেন। পরে ভোগ বিতরণের মাধ্যমে সমাপ্ত হয় দিনব্যাপী এই আয়োজন।
Promotional | North East Integration Rally



