শিলচরে উদযাপিত হলো নিখিল ভারত মহিলা কংগ্রেস-এর ৪১তম প্রতিষ্ঠা দিবস

< 1 - মিনিট |

মহিলা কংগ্রেসের সদস্যারা ইন্দিরা ভবনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে পুষ্পার্পণ করেন

অজিত দাস

শিলচর : প্রথমেই শিলচর জেলা মহিলা কংগ্রেসের সদস্যারা ইন্দিরা ভবনে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মূর্তিতে পুষ্পার্পণ করেন। এরপর শ্যামাচরণ হলে অনুষ্ঠিত হয় “নারী: এক গঠনমূলক অগ্রদূত” শীর্ষক সেমিনার। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসম প্রদেশ মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা নবিনা মাজুমদার, শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য্য, এপিসিসি সহ-সভাপতি শরিফ-উজ-জামান লস্করসহ বহু বিশিষ্টজন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মহিলা কংগ্রেসের দশজন নিবেদিত কর্মীকে স্মারক ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়।

বক্তারা শিলচর জেলা মহিলা কংগ্রেসের কার্যক্রমের প্রশংসা করেন এবং বিশ্বাস ব্যক্ত করেন যে সংগঠনটি আসন্ন পৌর কর্পোরেশন ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news